বিজেপির মদ্যপ সমর্থকদের বিরুদ্ধে তান্ডবের অভিযোগ কাঁকসায়
দি নিউজ লায়ন ; পশ্চিম বর্ধমানে জেলা কাঁকসা ব্লকের বসুধা এলাকায় তৃণমূল ও সিপিআই(এম) কার্যালয়ে ভাঙচুর ও দেওয়াল লেখা মুছে ফেলার অভিযোগে বিজেপির কয়েকজন মদ্যপ কর্মীর বিরুদ্ধে । ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । এলাকায় উত্তেজনা রয়েছে।
অভিযোগ যে বুধবার রাতে বিজেপির কয়েকজন কর্মী সমর্থকেরা মদ্যপ অবস্থায় গলসি বিধানসভার বসুধা গ্রামে রাতভর তান্ডব চালায়।টিএমসি ও সিপিআই(এম) এর কার্য্যালয়ে ভাঙচুর চালায়।এরপরে ওই মদ্যপরা স্থানীয় মহিলাদের কে হুমকি দেয় বলে অভিযোগ।
বৃহস্পতিবার সকালে গ্রামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যায়।স্থানীয় মহিলাদের অভিযোগ যে এখানে তারা বিজেপি আশ্রিত এই দুষ্কৃতিদের জন্য নিরাপদ নন।টিএমসি ও ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন মুছে ফেলা হয়েছে।সকালে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গেলেও এক্ষেত্রে তারা কেন আতঙ্কিত মানুষের সাথে কথা বললেন না তাই নিয়েও প্রশ্ন তুলেছেন টিএমসি নেতা দেবদাস বক্সী।

Post a Comment